নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৩ পিএম, ২০২৬-১১-১৯
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার ব্যবহৃত কক্ষ থেকে উদ্ধার হওয়া ৮ লাখ ৮২ হাজার টাকা এবং পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অর্থ উদ্ধারের ঘটনার নথিপত্রসহ কয়েকটি প্রকল্পের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সারোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৯ জুলাই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার গোপন কক্ষ থেকে ৮ লাখ ৮২ হাজার টাকা উদ্ধারের ঘটনা ঘটে। ওই অর্থ উদ্ধারের ঘটনায় কী প্রক্রিয়ায় অর্থ জব্দ বা উদ্ধার করা হয়েছিল এবং সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহের জন্য বৃহস্পতিবার পরিষদে যান দুদকের কর্মকর্তারা।
তবে এ সময় পরিষদের চেয়ারম্যান ও জনসংযোগ কর্মকর্তা উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করা সম্ভব হয়নি। পরে নথিপত্র দেওয়া হবে বলে দুদক কর্মকর্তাদের আশ্বস্ত করেন পরিষদের নির্বাহী কর্মকর্তা।
এদিকে, শুধু উদ্ধার হওয়া অর্থের ঘটনাই নয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়েও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ করেছে দুদক। প্রকল্পগুলোর বাস্তবায়ন, আর্থিক ব্যয় ও সংশ্লিষ্ট বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসেবে এসব তথ্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযান শেষে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সারোয়ার হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার কক্ষ থেকে উদ্ধার হওয়া অর্থ এবং পরিষদের বিভিন্ন প্রকল্প নিয়ে দুদকের এ তৎপরতা নতুন করে পরিষদের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো অনিয়ম বা দুর্নীতির দায় সংশ্লিষ্ট কারও ওপর চূড়ান্তভাবে আরোপ করা যাচ্ছে না।
মেহেদী হাসান : বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়াও থামাতে পারেনি ধর্মীয় আবেগ ও পুণ্য লাভের প্রত্যাশা। ঘূর্ণিঝড়ের প্রভাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার ব্যবহৃত কক্ষ থেকে উদ্ধার হওà§...বিস্তারিত
আল মামুন : খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্à...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি রাজবন বিহারের ৫০তম সুবর্ণজয়ন্তী শুভ দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ উপলক্ষে পূণ্যার্থীদà§...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটির লংগদু উপজেলার বগাচত ইউনিয়নের চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited